শনিবার, ১০ অক্টোবর, ২০১৫

এক কোটি প্রবাসী পাবে জাতীয় পরিচয়পত্র



বিশ্বের ১৫৭টি দেশে অবস্থানকারী এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশিদের ভোটার করে জাতীয় পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
কমিশন সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে কমিশনের নিয়মিত সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী পদক্ষেপের জন্য ইসির সিনিয়র সহকারী সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত একটি চিঠিতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালককে বিষয়টি পরবর্তী কমিশন বৈঠকে জরুরী ভিত্তিতে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় কার্যপত্র উপস্থাপন ও ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
সূত্র আরও জানায়, ইসি দীর্ঘ দিন ধরে প্রবাসে অবস্থিত বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনের দাবির পর প্রবাসীদের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোর অনুরোধে জাতীয় পরিচয়পত্র দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।
এদিকে এ সংক্রান্ত ফাইলটিতে ইসির উপ-সচিব মু. আবদুল ওদুদ লিখেছেন, শুধু আইন সংশোধন করেই বিদেশে জাতীয় পরিচয়পত্র প্রদানের বিষয়টি নিষ্পন্ন করা যাবে না। বিদেশে এনআইডি ইস্যু করতে কী ধরনের সাপোর্ট লাগবে তা নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে।
এছাড়া তিনি এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন।
জানা যায়, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স জাতীয় প্রবৃদ্ধির ২৫ থেকে ৩০ শতাংশ অবদান রেখে চলেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী ২০১৪-১৫ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ প্রায় এক হাজার ৫৩১ কোটি মার্কিন ডলার। এটি আমাদের জাতীয় বাজেটের প্রায় অর্ধেকের সমান।
নাগরিক হিসেবে প্রবাসীরা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখলেও জাতীয় পরিচয়পত্র না থাকায় তাদের অন্যতম প্রধান রাজনৈতিক অধিকার ‘ভোটাধিকার’ প্রয়োগ করতে পারছেন না। পাশাপাশি দেশের নাগরিক সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন।
এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন বিডি টুযেন্টিফোর লাইভকে বলেন, এ সংক্রান্ত একটি নির্দেশনা আমার কছে এসেছে আমি সবকিছু প্রস্তুত করে আগামী কমিশন বৈঠকে উপস্থাপন করব। তাছাড়া আমি বিদেশে অবস্থান করা বাংলাদেশিদের ভোটার করে তাদেরকে জাতীয় পরিচয়পত্র দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা আগেই বলেছিলাম।
উল্লেখ্য, ১৯৯৮ সালে দেশের উচ্চ আদালত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার সংবিধান স্বীকৃত বলে ঘোষণা দিলেও দীর্ঘ ১৭ বছরে তাদের সে অধিকার বাস্তবায়ন করা হয়নি।
বিশ্বের বিভিন্ন উন্নত ও উন্নয়নশীল দেশে ‘অ্যাবসেন্টি ব্যালট সিস্টেম’ চালু আছে। মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া হংকং, থাইল্যান্ড, কনাডাসহ বিশ্বের প্রায় ৫০ দেশের নাগরিকরা স্ক্যানিং ভোটিং সিস্টেমের মাধ্যেমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভোট দিতে পারেন। বাংলাদেশি প্রবাসীরা ভোটার হলে স্ক্যানিং ভোটিং সিস্টেম পদ্ধতি শুরু করা সম্ভব।

Share:

প্রতিরাতে এই ৩ কাজ করে পান নিখুঁত স্নিগ্ধ ত্বক

news_picture_25278_skin-care
নিখুঁত স্নিগ্ধ ত্বক সকলেরই কাম্য। কিন্তু বিরূপ আবহাওয়া, অযত্ন-অবহেলার কারণে অনেকের কাছে নিখুঁত সুন্দর ত্বক একধরণের স্বপ্নের মতোই মনে হয়। কিন্তু বেশ সহজেই ত্বকের যেকোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। জানতে চান রহস্য? তাহলে জেনে নিন স্কিন এক্সপার্ট হুমায়রা আফসারির পরামর্শে।
স্কিন এক্সপার্ট জানান, ‘প্রতিরাতে যদি সামান্য একটু যত্ন নেয়া হয় তাহলে খুব সহজেই ত্বকের সৌন্দর্য ধরে রাখা সম্ভব। একটু সচেতনতাই ব্রণ, ত্বকের রুক্ষতা এবং অন্যান্য নানা সমস্যা দূরে রাখতে পারে। আমরা অনেক সময়ই অনেককে ত্বকের সমস্যার কারণে খুব সহজ ৩টি পরামর্শ দিয়ে থাকি এবং তাদের সকলেই এ কাজগুলো করে অনেক উপকৃত হয়েছেন বলেছেন’।
১) ত্বক পরিষ্কার করুন
রাতে বাসায় ফিরে অবশ্যই ত্বক পরিষ্কার করে নেবেন। স্কিন এক্সপার্ট হুমায়রা জানান, ত্বকের নানা সমস্যার মূল কারণ হচ্ছে অপরিষ্কার ত্বক। ত্বক যতো অপরিষ্কার থাকবে ততো সমস্যা বাড়তে থাকবে। তাই প্রতি রাতে বাসায় ফিরে অবশ্যই ভালো করে ত্বক পরিষ্কার করে নেবেন। প্রথমেই ভালো কোনো ফেসওয়াস দিয়ে ত্বক ধুয়ে নিয়ে ত্বক স্ক্রাব করে উপরের ময়লা দূর করে নিন। এরপর একটি সাধারণ বা প্রাকৃতিক কোনো টোনার দিয়ে ত্বক আরও ভালো করে পরিষ্কার করে নিন। কাঁচা দুধ খুব ভালো টোনার হিসেবে কাজ করে। দুধ লাগিয়ে ৫ মিনিট রেখে ত্বক ধুয়ে ফেললেই চলবে, বলে জানান হুমায়রা।
২) ফেস প্যাক
ফেস প্যাক মানে ভারী কোনো ফেস প্যাক নয়। প্রতিদিন রাতে ব্যবহারের জন্য দুধ মধুর হালকা ফেস প্যাকই যথেষ্ট। এতে ত্বকের কোমলতা ফিরে আসে এবং ত্বকের উজ্জ্বলতাও বজায় থাকে। যাদের ত্বক রুক্ষ তারা দুধ ও মধু মিশিয়ে ব্যবহার করতে পারেন, যাদের ত্বক তৈলাক্ত তারা লেবুর রস ও মধু ব্যবহার করতে পারেন আর যারা একটু উজ্জ্বলতা চান তারা হলুদ গুঁড়ো ও দুধ ব্যবহার করে প্যাক তৈরি করতে পারেন। মাত্র ২০ মিনিট ব্যবহার করেই ধুয়ে ফেললে ত্বকের যত্ন নেয়া শেষ।
৩) সঠিক খাবার
রাতের খাবারের কারণে অনেক সময় ত্বকের সমস্যা দেখা যায় বলে জানান হুমায়রা। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘রাতের ভারী খাবার হজম না হওয়ার কারণে অনেকেরই ব্রণ সমস্যা দেখা দেয়’। তাই রাতে হালকা খাবার খাওয়াই বুদ্ধিমানের কাজ। সেই সাথে পান করা উচিত অন্তত ২ গ্লাস পানি।
Share:

আত্মীয়ের অবৈধ সম্পর্কের কথা জানলে কী করা উচিৎ?


দুলাভাই যদি বউ এর আপন ছোট বোনের সাথে প্রেম করে আর বোনকে তালাক দিয়ে সেই প্রেম চালিয়ে যায় এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কতটুকু জায়েজ? কোন আত্মীয়ের মাঝে এমন সম্পর্ক চলছে জানার পর কি করা উচিৎ?
প্রশ্নটি আমাদের ফেসবুক পেজে করেছেন : নাম প্রকাশে অনিচ্ছুক একজন তরুণ
চাইলে আপনিও নিজের মনের যে কোন প্রশ্ন করতে পারেন আমাদের আনসার সাইটে। প্রশ্ন করতে ও উত্তর জানতে ক্লিক করুন- http://answers.priyo.com/aq আর নিজের নাম গোপন রাখতে চাইলে প্রশ্ন পাঠাতে পারেন পেজের ইনবক্সে, সাথে লিখে দেবেন নাম প্রকাশে অনিচ্ছুক। আমাদের ফেসবুক পেজ লিঙ্ক- https://www.facebook.com/priyo.answers?fref=ts এছাড়াও নিজের ফেসবুক আইডি ব্যবহার করে সরাসরি লগইন করতে পারেন আমাদের সাইটে।
স্বাস্থ্য হোক বা সৌন্দর্য, খেলা হোক বা সিনেমা, দাম্পত্য হোক বা প্রেম, অফিসের সমস্যা হোক বা আইনি, বিজ্ঞান হোক বা রাজনীতি, স্কুল কলেজ হোক বা সামাজিক/পারিবারিক কোন সমস্যা... যে কোন সমস্যা লিখে জানান আমাদের। আপনার হয়ে সমস্যার সমাধান খুঁজে বের করবো আমরা। সুন্দর প্রশ্ন করে প্রতিদিন জিতে নিতে পারেন ৫০ টাকার মোবাইল ব্যালান্স!
-
Share:

যেভাবে বদলে গেলেন সেই মাহি



1বাণিজ্যিক ছবি দিয়েই পর্দায় আগমন আলোচিত মাহিয়া মাহির। সেসব ছবিতে বেশ খোলামেলাভাবেই তাকে পাওয়া গিয়েছে এতদিন। তবে এবার এ নায়িকাকে দেখা যাবে একেবারেই ভিন্ন ভাবে।
অর্থাৎ সেই আগের মাহিয়া মাহি এখন আর নেই। তিনি বদলে গেছেন একেবারেই। এখন আর তিনি ‘ম্যাজিক মামনি’ গানের তালে তালে স্বল্প বসনার নায়িকা নন। প্রয়াত কথাসাহিত্যক হুমায়ূন আহমেদের ‘অরু’ তিনি।

নন্দিত এ কথাসাহিত্যিকের উপন্যাস নিয়ে নির্মাণ হচ্ছে ‘কৃষ্ণপক্ষ’। আর সেটি নির্মাণ করছেন তারই স্ত্রী মেহের আফরোজ শাওন। ছবিটিতে অভিনয় করার কারণেই মাহিকে অনেকটা বদলে যেতে হয়েছে। যাকে পাঁচমাস আগেও দেখা গেছে নাচে গান আর অ্যাকশনে ভরপুর ছবিগুলোতে অভিনয় করতে।
হুমায়ূন আহমেদের ‘কৃষ্ণপক্ষ’ উপন্যাসের ‘অরু’ চরিত্রটি রূপ দিতে গিয়ে মাহিকে পরতে হয়েছে সুতির শাড়ি ও ঠোঁটে দিতে হয়েছে হালকা লিপস্টিক। কিছুদিন আগেও চলচ্চিত্র অঙ্গনে তার থাকা না থাকা নিয়ে অনেক খবর শোনা গেছে। কেউ কেউ বলেছেন মাহির ক্যারিয়ারের বিদায়ী ঘণ্টা বেজে উঠেছে। বড় পর্দায় তাকে আর দেখা যাবে না।
তবে এসব খবরে মোটেও বিচলিত ছিলেন না মাহি। কাউকে তোয়াক্কা না করে আপন গতিতে চলেছেন। আর সেই ফল পেয়েছেন হুমায়ূন আহমেদের উপন্যাস নিয়ে নির্মাণাধীন ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করার মধ্য দিয়ে।
গত ৩রা অক্টোবর থেকে রাজধানীর উত্তরায় শুরু হয়েছে ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শুটিং কাজ। এর মাধ্যমে দীর্ঘ পাঁচ মাস পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন মাহিয়া মাহি। কিন্তু সচরাচর তাকে যেমন দেখে অভ্যস্ত, ঠিক তেমনটা নয়। নেই কোন মারমুখী আচরণ কিংবা পর্দা কাঁপানো সংলাপ। অবশ্য ছবির চরিত্রের কারণেই মাহিকে এমন উচ্ছ্বাসহীন হতে হয়েছে।
উল্লেখ্য, মাহি অভিনীত সর্বশেষ ছবি ছিল জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘অগ্নি-২’। বাংলাদেশ ও কলকাতার যৌথ প্রযোজনার এ ছবিতে তার বিপরীতে কলকাতার নায়ক ওম অভিনয় করেছেন। জাজের সঙ্গে এটাই ছিল মাহির শেষ ছবি।
Share:

সিরিয়ায় রুশ মিগ-২৯ ভূপাতিত!



MiG_29K_at_bg_616839613
তুরস্কের বিমান বাহিনী রুশ যুদ্ধবিমান মিগ-২৯ ভূপাতিত করেছে বলে খবর ছড়িয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে সিরিয়ার উত্তরাঞ্চলের হুরিয়াতান এলাকার আকাশে বিস্ফোরণ ও তিনটি তুর্কি যুদ্ধবিমানের চক্কর দেওয়ার ঘটনার পর টুইটারসহ বিকল্প মাধ্যমগুলোতে এ খবর ছড়ায়।

এ বিষয়ে শনিবার (১০ অক্টোবর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি স্টারের একটি প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে সিরিয়ার আলেপ্পো শহরের কাছে হুরিয়াতান এলাকায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর আকাশে তুরস্কের তিনটি যুদ্ধবিমানকে চক্কর দিতে দেখা যায়।
স্থানীয় এক সাংবাদিক এ বিষয়ে টুইট করেন, রাতে হুরিয়াতানে রাশিয়ার মিগ-২৯ যুদ্ধবিমান তুরস্কের সেখানকার সামরিক কার্যকারিতা ‘রহস্যজনকভাবে’ লক অন (এমন প্রযুক্তি, যার মাধ্যমে প্রতিপক্ষের বিমান ও ক্ষেপণাস্ত্রসহ সামরিক সরঞ্জাম তাৎক্ষণিকভাবে অকার্যকর হয়ে যায়) করে দিলে তার জবাব দিতে থাকে দেশটির যুদ্ধবিমান। তারপরই এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এদিকে, ‘ওয়ার মনিটর’ নিউজ পোর্টালের খবরে বলা হয়, তুরস্ক সীমান্তের ৩০ কিলোমিটার দূরে আলেপ্পোর আকাশে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর ছড়িয়েছে। তবে, এটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা কিনা সে বিষয়ে কিছু নিশ্চিত হওয়া যায়নি।
ওয়ার মনিটর জানায়, আঙ্কারা বা মস্কো কোনো পক্ষই এ বিষয়ে কিছু না বললেও এতে সংঘাত আরও উস্কে যেতে পারে। যদি ঘটনা সত্য হয়, তবে রাশিয়া ন্যাটো জোটের সদস্য তুরস্কের ওপর প্রতিশোধমূলক কোনো ব্যবস্থা নিতে পারে। এতে ন্যাটোও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হতে পারে।
গত সপ্তাহে রুশ যুদ্ধবিমান দু’দফায় তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করলে ‍আঙ্কারায় নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করে কড়াভাবে সতর্ক করে দেওয়া হয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনার মধ্যেই রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার খবর ছড়ালো।
Share:

তাসকিনের ‘ডিসকো ড্যান্স’-এর মুগ্ধ দর্শক বিজয়-সৌম্য!


ছবি: ওয়েডিং ডায়রি বাংলাদেশ
গত, ২৫ সেপ্টেম্বর নিজেদের বিবাহীত জীবনের দ্বিতীয় বর্ষে পা রেখেছেন মুশফিকুর রহিম। এর ঠিক এক সপ্তাহ বাদে টেস্ট দলের অধিনায়ক ও তার স্ত্রী জান্নাতুল কেফায়াত মণ্ডির নিমন্ত্রনে হাজির হয়েছিলেন এক ঝাঁক ক্রিকেটার।
তাসকিন-১
আর সেখানেই ভিন্নরূপে দেখা গেল তিন ক্রিকেটারকে। তারা হলেন পেসার তাসকিন আহমেদ, ও দুই ওপেনার সৌম্য সরকার ও এনামুল হক বিজয়কে। মঞ্চে উঠে রীতিমত ‘ডিসকো ড্যান্স’ করে দেখালেন তাসকিন।
তাসকিন-২
প্রথমে, সেই নাচ মুগ্ধ দর্শকের মত দেখছিলেন সৌম্য ও বিজয়। পরে তারাও সামিল হন তাসকিনের নাচে।
তাসকিন-৩
জানিয়ে রাখা ভাল, মুশফিকের সঙ্গে মণ্ডির পরিচয় গত ২০১৩ সালের শুরুতে একটি পারিবারিক অনুষ্ঠানে। পরিচয় থেকে টুকটাক কথা, এরপর হৃদয়ের আদান-প্রদান; অত:পর সম্পর্কের শুভ পরিণতি। 
তাসকিন-৫

-
Share:

এক যুবকের বাসর ঘরে দুই স্ত্রী!

এক যুবকের বাসর ঘরে দুই স্ত্রী!
তারিকুল ইসলাম,
সাভার প্রতিনিধি:
দ্বিতীয় বউ নিয়ে বাড়িতে এসে দেখেন বাসর ঘরে বসে আছে প্রথম স্ত্রী। অবস্থা বেগতিক দেখে বাড়ি ছেড়ে পালিয়েছে স্বামী। তারপর দুই স্ত্রীই স্বামীর অধিকার দাবিতে অবস্থান নেয় বরের বাড়িতে। এভাবে গেল ছয়দিন। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ইনাম সাফুলি¬ গ্রামে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, শাহিনুর মিয়া নামে এক যুবকের সাথে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দাতপাড়া গ্রামের মৃত: আব্দুল ছালামের কন্যা ছালমার (২৬) সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের সম্পর্ক শাহিনের পরিবার মেনে না নিয়ে তার বিয়ে ঠিক করে ৩ অক্টোবর। অন্যদিকে শাহীন তার প্রেমিকা ছালমাকে গত ২ অক্টোবর কাজী অফিসে নিয়ে বিয়ে করে।
কিন্তু বিষয়টি তার পরিবার মেনে না নেয়ায় নির্ধারিত তারিখ ৩ অক্টোবর শনিবার শাহিন তার পরিবার ও পাড়া-প্রতিবেশীকে সাথে নিয়ে টাঙ্গাইল জেলার নাগরপুরের রাথুরা গ্রামের আব্দুল আলীমের কন্যা রোনা আক্তারকে (১৮) বিয়ে করে নিজ বাড়িতে নিয়ে আসে। দুই পরিবারের সম্মতিক্রমে পাকুটিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কাজী আবু বক্করের অফিসে ৪ লাখ টাকা দেনমোহর ধার্য করা হয় এ বিয়েতে।
ইতোমধ্যে শাহিনুর বিয়ে করছে এমন খবর জানতে পেরে মাত্র একদিন আগে বিয়ে করা স্ত্রী মির্জাপুরের আব্দুল ছালামের কন্যা ছালমা স্ত্রীর স্বীকৃতির দাবিতে শাহীনের বাড়িতে ওঠে। আর শাহিন নতুন স্ত্রীকে নিয়ে এসে দেখে বাসরঘরে বসে আছে তার প্রথম স্ত্রী ছালমা। ঘটনা জানাজানি হলে মুহূর্তেই গ্রামের মানুষ জড়ো হয় বিয়ে বাড়িতে।আনন্দ রূপ নেই বিষাদে। অবস্থা বেগতিক দেখে স্বামী শাহীনুর বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুরো সাটুরিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ দিকে শাহীনুর তার প্রেমিকা ছালমাকেই স্ত্রীর মর্যাদা দিতে অনড় থাকায়, তার পরিবার প্রথম স্ত্রীকেই মেনে নেয়। তাই দ্বিতীয় স্ত্রী রোনা আক্তারকে দেন-মোহরের চার লাখ টাকা দিয়ে তালাক দিতে বুধবার সন্ধ্যায় গ্রাম্য সালিশ বসে। সালিশে পাকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, সাফুলি¬র স্থানীয় ইউপি সদস্য আমীর আলী, সাবেক ইউপি সদস্য পাত্তা মেম্বার, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান দ্বিতীয় স্ত্রীর দেন মোহরের চার লাখ টাকা ফেরত দিয়ে তাকে তালাক দেয়ার রায় দেন।
দ্বিতীয় স্ত্রী রোনার ভগ্নিপতি উজ্জল হোসেন জানান, শাহীন ২ অক্টোবর ছালমাকে বিয়ের কথা গোপন রেখে পরদিন ৩ অক্টোবর আমার শালিকা রোনাকে বিয়ে করে তার নিজ বাড়িতে নেয়। এরপর আমরা জানতে পারি কার আরেক স্ত্রী বাসর ঘরে বসে আছে। পরে বুধবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে স্থানীয় সালিশের মাধ্যমে রোনাকে ৪ লাখ টাকা দিয়ে তালাক করানোর সিদ্ধান্ত হয়েছে।
তবে বৃহস্পতিবার সকালে তিন লাখ টাকা দেয়া হয়েছে। বাকি এক লাখ টাকা স্থানীয় মাতবর ও আওয়ামী লীগ নেতারা ভাগবাটোয়ারা করেছে। ইনাম সাফুলি¬ গ্রামের পাত্তা মেম্বার ও ইউপি সদস্য আমীর আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দ্বিতীয় স্ত্রীর ৪ লাখ টাকা বৃহস্পতিবার সকালে রোনার পরিবারকে দিয়ে দিয়েছে। তবে ১ লাখ টাকা ভাগবাটোয়ারার কথা অস্বীকার করেন তারা।

এ ব্যাপারে সাটুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল¬াহ সরকার জানান, বিষয়টি আমার জানা নেই। তবে থানায় কেউ লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

Share:

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts

Unordered List

Definition List