শনিবার, ২৬ মার্চ, ২০১৬

মহাকাশে দাউদাউ করে জ্বলবে আগুন!

মহাকাশে দাউদাউ করে জ্বলবে আগুন!
 এবার বিজ্ঞানীরা মহাকাশে দাউদাউ করে আগুন জ্বালাবেন। এই আগুন কতটা মারাত্মক আকার ধারণ করতে পারে-সেটা জানার জন্য এই গবেষণা করবেন।

মহাকাশ হল একটি শূন্য, যেখানে কোনও বায়ু নেই। মাধ্যাকর্ষণ শক্তিই গ্রহ এবং উপগ্রহগুলোকে একে অপরের সঙ্গে বেঁধে রেখেছে। এমন একটি জায়গায় জ্বলে উঠবে আগুন। ছোটখাটো নয়, দাউদাউ করে আগুন জ্বলবে। আর সেই আগুন লাগাবেন গবেষকরা।

সম্প্রতি নাসা-র জন গ্লেন রিসার্চ সেন্টার থেকে জানানো হয়েছে যে মহাকাশে আগুন জ্বালিয়ে তাঁরা দেখবেন সে আগুন কেমনভাবে ছড়িয়ে পড়ে মাইক্রোগ্র্যাভিটি অঞ্চলে। একটি ছোট বাক্সভর্তি কটন-ফাইবারগ্লাস কম্পোজিট ব্যবহার করে জ্বালানো হবে আগুন।

আগামী ২২ মার্চ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে মালপত্র পৌঁছে দিতে যাবে সিগনাস কার্গো মিশন। মাল সরবরাহ করার পরে এই কার্গো স্পেসক্রাফ্টই মহাকাশে অগ্নিসংযোগ ঘটাবে এবং পৃথিবীতে ফেরার সময়ে স্পেসক্রাফ্টে থাকা ইনস্ট্রুমেন্টই ওই আগুন সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য নিয়ে আসবে।

তবে এই গবেষণা সফল হলে বিজ্ঞানীরা জানতে পারবেন, একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন মাত্রা ও মাইক্রো-গ্র্যাভিটি আগুনের প্রাবল্য এবং মাত্রাকে কতটা এবং কীভাবে প্রভাবিত করে।
Share:

অমরত্ব পেতে কম্পিউটারে ব্রেন আপলোড

অমরত্ব পেতে কম্পিউটারে ব্রেন আপলোড

  মৃত্যুতেই কি সব শেষ? নাকি অমরত্ব প্রাপ্তি সত্যিই সম্ভব? বিজ্ঞানের হাত ধরেই এবার এই প্রশ্নের উত্তর খুঁজছেন রাশিয়ান বিলিওনেয়ার দিমিত্রি ইসকোভ। মানুষের ব্রেন কম্পিউটারে ফিট করে তা বরাবরের মতে বাঁচিয়ে রাখার পরিকল্পনা করেছেন তিনি। একে বলা হচ্ছে 'সাইবারনেটিক ইমমরটালিটি'।

খুব একটা বেশি দিন নয়, ২০৪৫-এর মধ্যেই সাইবারনেটিক ইমমরটালিটি হাতে-কলমে করে দেখানো যাবে বলে আশাবাদী দিমিত্রি। এ বিষয়ে গবেষণার জন্য ২০৪৫ নামে একটি কোম্পানি গঠন করে ফেলেছেন তিনি। সেখানে গবেষণা চালাচ্ছেন নানা দেশের প্রথম সারির একাধিক বৈজ্ঞানিক। ৩৫ বছরের দিমিত্রির হিসেবে মোটামুটি ২০৫০-এর মধ্যে তিনি মারা যাবেন। ২০৪৫-এর মধ্যে সাইবারনেটিক ইমমরটালিটি বাস্তবে পরিণত হলে, তাঁর নিজের মস্তিষ্ককে কম্পিউটারে আপলোড করে তিনি অমর হতে চান। আগামী ৩০ বছরের মধ্যে তা সম্ভব হবে বলে ১০০% আত্মবিশ্বাসী দিমিত্রি।

দিমিত্রির অমরত্বের ধারণা নিয়ে তৈরি তথ্যচিত্র 'দ্য ইমমরটালিস্ট' শিগগিরই বিবিসি চ্যানেলে দেখানো হবে। ২০২০-র মধ্যে মানুষের ব্রেন দ্বারা নিয়ন্ত্রিত রোবোট তৈরি করা যাবে বলে জানিয়েছেন তিনি
Share:

দেশে জিকা ভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত

  দেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। ষাটোর্ধ্ব এই ব্যক্তির বাড়ি চট্টগ্রামে।

আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধের প্রস্তুতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনের পরে এ ব্যাপারে জানার জন্য যোগাযোগ করা হলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়মিত পর্যবেক্ষণের ভিত্তিতে এ জিকা ভাইরাস শনাক্ত হয়েছে।

তিনি আরও বলেন, আইইডিসিআর, ঢাকা মেডিকেল কলেজ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, খুলনা মেডিকেল কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীদের নমুনা সংগ্রহ করা হয়েছিল ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা করার জন্য। সেই নমুনা বিশ্লেষণের সময় জিকা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। জিকা ভাইরাস নিয়ে সন্দেহ হওয়ায় ওই ব্যক্তির শরীর থেকে সংগৃহীত নমুনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে পাঠানো হয় ১৩ মার্চ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জিকা ভাইরাস নিশ্চিত করার পর এ ব্যাপারে আজ ঘোষণা দেয়া হলো।
Share:

তনু হত্যার তদন্ত: ‘ভালো’ খবর দেওয়ার আশা র‌্যাবের


Share:

অ্যাঙ্গোলায় হলুদ জ্বরে মৃতের সংখ্যা ১৫৮

অ্যাঙ্গোলায় হলুদ জ্বরে মৃতের সংখ্যা ১৫৮



আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ অ্যাঙ্গোলায় হলুদ জ্বর মহামারীতে এ পর্যন্ত ১৫৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শুক্রবার সংস্থাটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত বছরের শেষদিকে দেশটিতে মশাবাহিত হলুদ জ্বরের প্রাদুর্ভাব দেখা দেয়। ক্রমেই এটি মহামারী আকার ধারণ করেছে।

এছাড়া, পয়ঃনিষ্কাশনে অব্যবস্থাপনা ও ময়লা আবর্জনার কারণে দেশটির রাজধানী লোয়ান্ডাসহ অন্যান্য শহরে ম্যালেরিয়া, কলেরা ও জটিল ডায়রিয়ারও প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
Share:

'বৃক্ষমানবের' বাঁ হাতে অস্ত্রোপচার সম্পন্ন

'বৃক্ষমানবের' বাঁ হাতে অস্ত্রোপচার
সম্পন্ন

শনিবার সকাল ১১টা থেকে দেড় ঘণ্টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) তার অস্ত্রোপচার হয়। এক মাস আগে তার ডান হাতেও সফল অস্ত্রোপচার হয়েছিল।

আজ আবুলের অস্ত্রোপচারে ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক আবুল কালামসহ তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। অস্ত্রোপচারের পর 'বৃক্ষমানব' সুস্থ আছেন বলে জানিয়েছেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. সামন্ত লাল সেন।

বিরল রোগে আক্রান্ত আবুল বাজনদারকে গত ৩০ জানুয়ারি ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দেশের চিকিৎসা বিশেষজ্ঞরা এ রোগটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে চিকিৎসা শুরু করেছেন। আবুল বাজনদারসহ বিশ্বে এ পর্যন্ত মাত্র তিনজন এ রোগে আক্রান্ত হয়েছেন।

চিকিৎসকরা বলেছেন, এপিডার্মো ডিসপ্লোসিয়া ভেরুকোফরমিস নামে এক ধরনের ভাইরাস থেকে এ রোগের উৎপত্তি।
Share:

বাংলাদেশ ব্যাংকের তথ্যে আস্থা নেই সিআইডি’র

শেখ আবু তালেব, ঢাকা : বাংলাদেশ ব্যাংকের অর্থ লুটের ঘটনায় ধীরে চলো কৌশলে এগোচ্ছে তদন্ত সংস্থা সিআইডি। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে শুধু বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্যের উপর আস্থা রাখছে না তারা। সিআইডি’র জিজ্ঞাসাবাদে ব্যাংক কর্মকর্তাদের দেওয়া তথ্য সঠিক কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে। সংগ্রহকৃত আলামতের ফরেনসিক পরীক্ষার পাশাপাশি তথ্যের সঠিকতা যাচাই ও বাংলাদেশ ব্যাংক তথ্য লুকোচ্ছে কি না তা বের করতে নেওয়া হচ্ছে কূটনৈতিক মিশনগুলোর সাহযোগিতা। এজন্য কঠোর গোপনীয়তা রক্ষা করেই চালানো হচ্ছে তদন্তের কাজ। সব তথ্য একত্রিত করতে একটু সময় লাগতে পারে বলেই কৌশল এগোচ্ছে সংস্থাটি। কূটনৈতিক ও সিআইডিসহ তদন্ত সংশ্লিষ্ট একাধিক সংস্থার সূত্র এতথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০১ মিলিয়ন মার্কিন ডলার চুরি করেছে সংঘবদ্ধ একটি চক্র। কিন্তু বাংলাদেশ ব্যাংক দাবি করছে, এর মধ্যে ১৯ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলার শ্রীলংকা থেকে ফেরত আনা গেছে। আর ৮১ মিলিয়ন ডলার রয়েছে ফিলিপাইনে। সেখান থেকে মাত্র ৬৮ হাজার ডলার বাংলাদেশ ফেরত পেয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় মাত্র ৫৪ লাখ টাকা। কিন্তু ফিলিপাইনের পত্রিকা বলছে, দ্বিতীয় দফায় আরো ৮৭০ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ৯৬০ কোটি টাকা চুরি করে পাঠানো হয় ফিলিপাইনে।  ফেডারেল রিজার্ভের সন্দেহ হলে সেই অর্থের ছাড় আটকে দেয় ফিলিপাইন। পরে সে অর্থ ফেরত নেয় ফেডারেল রিজার্ভ। কিন্তু বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত এ বিষয়ে কিছুই বলেনি। এটিও চেপে রেখেছে।

অর্থ চুরির বিষয়টি তদন্ত করছে দেশের ৫টি সংস্থা। তদন্তের অগ্রগতি নিয়ে ইতিমধ্যে বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে। সংশ্লিষ্ট সূত্র বলছে, এবারের তদন্তটি সিআইডির জন্য একটি চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। কারণ হিসেবে তারা বলছেন, চুরির ঘটনাটি ঘটানো হয়েছে প্রযুক্তির মাধ্যমে। দু’ভাবে চলছে তদন্ত কাজ। একটি হচ্ছে প্রযুক্তিগত ও অন্যটি হচ্ছে এ কাজে ব্যাংক কর্মকর্তাদের সংশ্লিষ্টতা। তদন্ত কর্মকর্তারা বলছেন, আমরা ইতিমধ্যে অনেক দূর এগিয়েছি। আশা করছি চক্রের হোতারা খুব দ্রুত চিহ্নিত হবে।

তদন্ত সংস্থা সিআইডির এক সূত্র বলছে, প্রযুক্তিগত বিষয়ে অনেকটা অগ্রসর হওয়া গেছে। কিছু তথ্য মুছে ফেলা হয়েছে। একটু সময় লাগলেও সিআইডির আইটি এক্সপার্টরা অনেক তথ্য উদ্ধার করতে সক্ষম হবে বলে আমাদের বিশ্বাস রয়েছে।

ব্যাংকের সাড়ে ৪ হাজার কম্পিউটারের মধ্যে ৫০টিকে গুরুত্ব দিয়ে পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় ব্যাংক কর্মকর্তারা কতটুকু জড়িত বা তাদের ব্যবহার করা হয়েছে কি না তা নিয়ে তদন্ত চলছে। ঘটনাটিতে আন্তর্জাতিক জালিয়াত চক্র জড়িত থাকায় একটু সতর্ক হয়ে এগুচ্ছে সিআইডি।

ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু কর্মকর্তাকে সিআইডি কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। প্রাপ্ত আলামত ও কর্মকর্তাদের দেওয়া তথ্য যাচাই বাছাই করছে তারা। এতদিন বিক্ষিপ্তভাবে তদন্ত কাজ চালালেও এখন ছক আঁকতে পেরেছে তারা। সেই ছকের আলোকেই এগিয়ে চলছে তদন্ত কাজ। ঘটনার সঙ্গে জড়িত কয়েকজন ব্যাংক কর্মকর্তাকে চিহ্নিতও করতে পেরেছে সিআইডি। এমন তথ্যই নিশ্চিত করেছে সূত্রটি।

চাঞ্চল্যকর এ ঘটনাটি একটি প্রশিক্ষিত সংঘবদ্ধ চক্রের কাজ এ ব্যাপারে নিশ্চিত হয়েছে তদন্ত সংস্থাগুলো। বাংলাদেশ ব্যাংকের দেওয়া ও জিজ্ঞাসাবাদে কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য পরিকল্পিতভাবেই সিআইডিকে দেওয়া হচ্ছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে চাচ্ছে সংস্থাটি। এজন্য তথ্যর সঠিকতা যাচাই ও আরো তথ্য সংগ্রহের জন্য কাজে লাগানো হচ্ছে কূটনৈতিক মিশনগুলোকে। কয়েকটি দেশের কূটনৈতিক মিশনে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয়েছে। তথ্য যাচাই, দেওয়া তথ্যে গড়মিল ধরতে ও নতুন তথ্য পাওয়া যায় কি না সে বিষয়ে মিশনগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে তদন্ত সংস্থার পক্ষ থেকে। এ তথ্যগুলো নিশ্চিত করেছে কূটনৈতিক সূত্রগুলো।

মামলার তদন্তের অগ্রগতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছে তদন্ত সংস্থার কর্মকর্তারা। সিআইডির ডিআইজি সাইফুল আলমের নেতৃত্বে একটি দল গভর্নর ফজলে কবিরের সঙ্গে তদন্ত কাজ নিয়ে আলোচনা করেন। গত ২৪ মার্চ বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভংকর সাহা বলেছেন, তদন্তের অগ্রগতি আছে। তদন্তের স্বার্থে এ ব্যাপারে কিছু বলতে পারছি না। তবে অগ্রগতি আছে এবং যথেষ্ট অগ্রগতি আছে।

এদিকে রিজার্ভে থাকা টাকা চুরির অর্থ উদ্ধারে আইনি পদক্ষেপ জানতে অ্যাটর্নি জেনারেলকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চিঠিতে চুরি হওয়া অর্থ উদ্ধারে আইনি পদক্ষেপ নিতে বাংলাদেশ ব্যাংকের কি ধরণের কাগজপত্র তৈরি করতে হবে সে বিষয়ে জানাতে বলা হয়েছে। ফিলিপাইন, শ্রীলংকা ও যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকসহ সংশ্লিষ্ট সকল ব্যাংকের বিরুদ্ধে মামলা করার সম্ভাব্যতা যাচাই করতে আইনজীবী আজমালুল হক কিউসিকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর- ৩ এস কে সুর চৌধুরী।

বাংলাদেশ ব্যাংকের এক সূত্র জানায়, আন্তর্জাতিক অঙ্গনে মামলা করতে হলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহায়তা লাগবে। এজন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দুদককে চিঠি দেওয়া হয়েছে।

মামলার কার্যক্রমে ধীরতা নিয়ে প্রশ্ন তুলছেন অর্থনীতি বিশ্লেষক ও বোদ্ধা মহল। তারা বলছেন, অতীতে ঘটে যাওয়া ব্যাংকিং কেলঙ্কোরির মত এ ঘটানটিকেও ধামাচাপা দিয়ে হিমাগারে পাঠিয়ে দেওয়া হচ্ছে কি-না তাও ভেবে দেখতে হবে। এ ঘটনায় দু’টি পক্ষ রয়েছে। একটি দেশে, আরেকটি বিদেশে। দেশের সংশ্লিষ্ট লোকজনদের বের করতে কালক্ষেপণ করা মোটেই উচিত হবে না বলেও মন্তব্য করছেন বিশ্লেষকরা।
Share:

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts

Unordered List

Definition List