মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫

দ্রুত টেস্টে ফেরার স্বপ্ন মাশরাফির

2015_10_06_10_32_02_w17EU6gBe1SrDaRw7XGyFGZ2E4ZLEm_original
দেখতে-দেখতে প্রায় ছয় বছর হয়ে গেল টেস্ট ক্রিকেটের বাইরে আছেন মাশরাফি বিন মর্তুজা। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের অধিনায়কত্বের প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়েছিলেন নড়াইল এক্সপ্রেস।
শেষ বারের মতো হাঁটুতে অস্ত্রোপচার করান ২০১১ সালে, বিশ্বকাপের পর। তারপর থেকে নিয়মিতই ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলে যাচ্ছেন দেশসেরা এ ডানহাতি পেসার। তবে আর সাদা পোশাকে মাঠে নামা হয়নি তার।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পেসারদের সংগ্রাম দেখে ক্রিকেটপ্রেমীদের মনে আফসোস জাগে, আহা, যদি মাশরাফি থাকতো! বাংলাদেশের ক্রিকেটে সত্যিকারের পেসার ধরা হয় তাকেই।

নিজের সবচেয়ে পছন্দের ফরম্যাট টেস্ট ক্রিকেটে ফেরার ভাবনা প্রবল হয়ে উঠেছে জাতীয় দলের ওয়ানডে এবং টি-২০ অধিনায়কের মনে। যার প্রস্ততি হিসেবে এবার জাতীয় লিগে দুটি ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি। আর আগামী বছর টেস্ট ম্যাচে বল হাতে ফেরার পরিকল্পনা করছেন মাশরাফি।
অস্ট্রেলিয়া দল বাংরাদেশ সফর স্থগিত করেছে। তাই এ বছর আর বাংলাদেশের সামনে টেস্ট ম্যাচ নেই বললেই চলে। যদিও ডিসেম্বরে জিম্বাবুয়েকে বাংলাদেশে আনার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ দল ২০১৬ সালে নিউজিল্যান্ড সফরে যাবে। ওই সফরে কিউইদের বিপক্ষে টেস্টে ফেরার আশা করছেন মাশরাফি।

সোমবার ৩৩-এ পা দেয়া এই ডানহাতি পেসার বলেন, ‘এটা অনেক আগে বলা হয়ে যায়, আমি আশা করছি আগামী বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে ফিরবো।’
অরেকবারই টেস্ট খেলতে না পারার আফসোসের কথা শোনা গিয়েছিল মাশরাফির কণ্ঠে। কয়েক মাস ধরে ফিটনেস নিয়ে অনেক কাজ করেছেন তিনি। যা তাকে আত্মবিশ্বাস যোগাচ্ছে টেস্ট খেলতে। জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গেও আলোচনা করেছেন এই বিষয়টি নিয়ে। তাই সবকিছু ঠিক থাকলে মাশরাফিকে টেস্ট ক্রিকেটে বছর খানেক পরই দেখা যেতে পারে।
Share:

কর্তব্যরত মহিলা কনস্টেবলকে ‘ধর্ষণ’ তিন পুলিশ কর্মীর

এক মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগ তাঁরই তিন সহকর্মীর বিরুদ্ধে। ওই মহিলা এ বিষয়ে থানায় অভিযোগও দায়ের করেছেন বলে পুলিশ জানিয়েছে।
এটাওয়ার পুলিশ লাইনে কর্মরত ওই মহিলা কনস্টেবলের অভিযোগ, তাঁকে মউরানিপুরে মেলায় কর্তব্যরত থাকার সময়ই ধর্ষণ করে তিন পুলিশ কর্মী। তিন অভিযুক্ত অজয় যাদব (ঝাঁসিতে কর্মরত), রাজা ভাই (আউরিয়াতে কর্মরত) এবং পুলিশের গাড়ির এক চালক। অজয় ও রাজাও কনস্টেবল।এটাওয়ার সিনিয়র পুলিশ সুপার মঞ্জিল সাইনি এ কথা জানিয়েছেন।
সাইনি জানিয়েছেন, নির্যাতিতা মহিলা কনস্টেবলকে গত ২২ থেকে ২৮ সেপ্টেম্বর ঝাঁসিতে মেলার ডিউটি দেওয়া হয়। সেখানেই তিনি ধর্ষিত হন বলে অভিযোগ। সাইনি বলেছেন, কানপুর জোনের ইন্সপেক্টর জেনারেলকে ওই মহিলা কনস্টেবল এ ব্যাপারে অভিযোগ জানিয়েছিলেন।
ওই মহিলার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন সাইনি।
Share:

রাজধানীতে নারী বেচাকেনার ভয়ঙ্কর হাট ! (ভিডিও সহ)



resize52280
জামা কাপড়, পশু-পাখি, মাছ, তরকারিসহ অনেক কিছুর হাট বসে সে সম্পর্কে আমাদের কেইউ অজানা নয়। তবে নারী বেচাকেনার হাটের কথা কথনো কি শুনেছেন? হয়তো না, কিন্তু সত্যি বিক্রি হচ্ছে নারী।
এসকল বিষয় নিয়ে দেশের প্রথম সারির একটি টেলিভিশন চ্যানেল অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে।  এদিকে অবাক করা এই নারী বিক্রির ঘটনা আর কোথাও নয়- খোদ রাজধানী ঢাকা শহরেই বিক্রি হচ্ছে এই তরুনীরা। অল্প বয়সী এই সকল তরুণীদের বিক্রি করে পরবর্তীতে বাধ্য করা হচ্ছে অনৈতিক কর্মকান্ডে। এই তরুণীদের আবদ্ধ ঘরে বন্দি রেখে অথবা শিকলে বেঁধে রেখে পরপুরুষের লালসার শিকার বানানো হচ্ছে দিনের পর দিন।
অনুসন্ধান প্রতিবেদনে প্রকাশ পেয়েছে নারী বেচাকেনার ভয়ংকর হাটের বাস্তব কাহিনীর কথা। যেখানে ময়মনসিংহের তামান্না নামক এক মেয়েকে খুঁজতে বেরিয়ে এসেছে নারী বিক্রির অনেক অজানা তথ্য সম্পর্কে। নানা কৌশলে বিভিন্ন প্রলোভনে গ্রামের দরিদ্র পরিবারের মেয়েদের ঢাকায় নিয়ে এসে বেঁচে দেয়া হচ্ছে, আর এরপর এদের দিয়ে অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হচ্ছে।
এছাড়াও প্রতিবেদনটিতে একটি বড় দালাল চক্র এই ঘৃণিত কাজ কিভাবে, কোন পদ্ধতিতে করছে সেটা তুলে ধরা হয়েছে। এবং এই সকল দালাল চক্রের সদস্যরা আটক হলেও রহস্যজনক কারণে পুলিশ সাধারণ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করছে আর এতে করে তারা খুব সহজেই ছাড়া পেয়ে যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। আর এই সকল ঘৃণিত অপরাধ মূলক কর্মকান্ডে কিছু অসাধু পুলিশেরও যোগসাজেস আছে বলেও প্রতিবেদনটিতে দেখানো হয়েছে।
নারী বেচাকেনার ভয়ংকর হাটের বাস্তব ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন… 
Share:

১৬ হাজার টাকায় ইন্টেলের মুঠো কম্পিউটার

 এবার দেশের বাজারে এলো ইন্টেলের কম্পিউটার স্টিক। পেনড্রাইভ আকৃতির এই ডিভাইসটি যেকোনো এইচডিএমআই সমর্থিত ডিসপ্লের সাথে যুক্ত করলেই কম্পিউটারে রূপ নেবে ডিসপ্লেটি। মাত্র ১৬ হাজার টাকায় কেনা যাবে ডিভাইসটি। 
ইন্টেলের তৈরি মাত্র ৪ ইঞ্চি আকারের কম্পিউটার স্টিকটিতে রয়েছে ১.৮৩ গিগাহার্জ গতির কোয়াড কোড় অ্যাটম প্রসেসর, এইচডি গ্রাফিক্স, ২ গিগাবাইট র‍্যাম, ৩২ গিগাবাইট স্টোরেজ। প্রয়জনে এতে ব্যবহার করা যাবে ৬৪ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড। এতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে লাইসেন্সকৃত উইন্ডোজ ৮.১। 
পকেট কিংবা হাতের মুঠোয় বহনযোগ্য এই কম্পিউটার স্টিকটি এইচডিএমআই পোর্টের মাধ্যমে মনিটর বা টিভির সাথে সংযুক্ত করতেই ডেস্কটপ বা ল্যাপটপের মতো প্রাণবন্ত হয়ে উঠে। ওয়াইফাই বা ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত হওয়া যায় ইন্টারনেট দুনিয়ায়। ইউএসবি পোর্টের মাধ্যমে অতিরিক্ত ডিভাইস সংযোগ বা ডেটা আদান প্রদান করা যায় অনায়াসেই। 
কম্পিউটার স্টিকটির সাথে এক বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে কম্পিউটার সোর্স।

Share:

বাসররাতে কাটলো বরের লিঙ্গ। অত:পর………….

2015_10_05_18_07_03_xr4HycRtOcQgNcbJ3u8h7F4ZiU4NDX_original
বাসররাতে নববধূকে ঘরে রেখে গভীর রাতে বাইরে বের হন বর। এরপর দীর্ঘক্ষণ আর ঘরে ফেরার লক্ষণ নেই। টের পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। অবশেষে বাড়ির একটু দূরেই বরকে খুঁজে পাওয়া যায়। তবে রক্তাক্ত অবস্থায়। বরের গোপনাঙ্গ ক্ষতবিক্ষত কাটাছেঁড়া।
পরিবারের সদস্যরা দ্রুত বরকে নিয়ে যান গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার করেন।
ঘটনাটি ঘটেছে গত রোববার দিনগত রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে।
বরের নাম বকুল (২৫)। তিনি গোপীনাথপুর গ্রামের জয়নাল উদ্দিনের ছেলে। আগের দিন শনিবার তার সঙ্গে পাশের গ্রাম পশ্চিমপাড়ার বাবুল মিয়ার মেয়ের বিয়ে হয়।
স্থানীয় সূত্রমতে, রোববার ছিল নবদম্পতির বাসররাত। রাতের খাওয়া দাওয়া শেষ করে নিজ ঘরেই অবস্থান করছিলেন বকুল ও তার নববিবাহিতা স্ত্রী। রাত দুটার দিকে হঠাৎ করেই নববধূকে ঘরে রেখে বকুল বাইরে বের হন। দীর্ঘক্ষণ কেটে গেলেও ঘরে না ফেরায় বিষয়টি নজরে পড়ে বাড়ির লোকজনের। পরিবারের সদস্যরা বকুলের খোঁজ করতে শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে বকুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তারা। এরপর তাকে সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার প্রাথমিক চিকিৎসা শেষে মমেক হাসপাতালে রেফার করেন।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাখাওয়াত ইসলাম রাসেল বলেন, সোমবার ভোর ৩টার দিকে কিছু লোক বকুল মিয়া নামে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসে। তার লিঙ্গের বেশির ভাগ অংশ কাটা ছিলো। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, বাসররাতে লিঙ্গ কর্তনের বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।
বকুলের এক চাচা বলেন, ‘কী কারণে কে বা কারা বকুলের লিঙ্গ কেটেছে তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। সে সুস্থ হয়ে উঠলেই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
এ ব্যাপারে নববধূর সঙ্গে কথা বলেছে পরিবারের লোকজন। তবে নববধূও এ বিষয়ে কিছু বলতে পারছেন না।
Share:

সোমবার, ৫ অক্টোবর, ২০১৫

জাতীয় পরিচয়পত্র সংশোধনের ‘বিশেষ সুযোগ’ দিচ্ছে ইসি

1444032854
জাতীয় পরিচয়পত্র সংশোধনে ‘বিশেষ সুযোগ’ দিচ্ছে ইসিজাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ভুল সংশোধনে আগ্রহীদের ‘বিশেষ সুযোগ’ দেয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
চলতি মাসের ৩১ তারিখের মধ্যে যারা আবেদন করবেন অগ্রাধিকার ভিত্তিতে তাদের সংশোধন সেবা দেয়া হবে। রোববার ইসি সচিব সিরাজুল ইসলাম এ ঘোষণা দেন।
স্মার্টকার্ডে ভুলের সংখ্যা কমিয়ে আনতে এই সুযোগ দেয়া হচ্ছে জানিয়ে ইসি সচিব বলেন, খুব শিগগিরই উন্নতমানের এনআইডি বা স্মার্ট কার্ড দেয়া হবে। যা প্রস্তুত করতে অনেক খরচ হবে। এছাড়া স্মার্ট কার্ডে ভুল থাকলে তা নাগরিকদেরও অস্বস্তিতে ফেলবে। তাই ভুলের সংখ্যা ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে চলতি মাসে নাগরিকদের বিশেষ সুযোগ দেয়া হবে।
সংশোধনের প্রক্রিয়াটি চলমান জানিয়ে তিনি বলেন, সারা বছর ধরেই এটি চলবে। তবে যারা নির্ধারিত এই সময়ের মধ্যে আবেদন করবেন তাদের আবেদন গুরুত্ব সহকারে নিয়ে সমাধান দেয়া হবে। যাদের আবেদন সংশোধনযোগ্য, তা বিচার বিশ্লেষণ করে অগ্রাধিকার ভিত্তিতেই করে দেয়া হবে। আর যদি সংশোধন যোগ্য না হয় তাও তাৎক্ষণিক জানিয়ে দেয়া হবে।
ইসি সচিব জানান, এনআইডি সংশোধনের জন্য নাগরিকদের এখন আর ঢাকায় আসারও প্রয়োজন নেই। ইতিমধ্যে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। যাতে স্থানীয় পর্যায়ে ভুল সংশোধনের আবেদন নেয়া হয়। একই সঙ্গে দ্রুত সেসব আবেদন নির্বাচন কমিশনে পাঠিয়ে দেয়া হয়
Share:

স্যামসাংয়ের ফোনে ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড়!

2015_10_05_15_46_03_1qYiIz5r0cbL4HgTNL9jH2212PXAck_original
স্যামসাং মোবাইল বাংলাদেশ গ্যালাক্সি এস৬ এজ এ দিচ্ছে সর্বোচ্চ ২৫ হাজার টাকা মূল্যছাড় । এছাড়াও গ্রাহকরা গ্যালাক্সি জে৫ এর সঙ্গে পাচ্ছেন একটি সেলফি স্টিক ফ্রি। এছাড়া সকল গ্রাহক পাবেন ১৫ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়!
  1. )
ডিভাইসগুলোর অনন্য কর্মদক্ষতা, চমৎকার ক্যামেরা এবং দারুন ডিসপ্লে গ্রাহকের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। এছাড়াও এই অফারগুলো গ্রাহকদের আনন্দে নতুন এক মাত্রা যোগ করবে।
স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ডিভাইস গ্যালাক্সি এস৬ এজ ডিজাইন, নৈপুণ্য এবং কর্মক্ষমতার ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এই ফোনে আছে প্রিমিয়াম ম্যাটেরিয়ালস এবং স্যামসাং এর অত্যাধুনিক প্রযুক্তির নিখুঁত সংমিশ্রণ যা গ্রাহকদেরকে দেবে মোবাইল ফোন ব্যবহারের অতুলনীয় অভিজ্ঞতা।
ডুয়েল এজ ডিসপ্লে সম্পন্ন এটিই বিশ্বের প্রথম হ্যান্ডসেট। ফোনটির সেলফি ক্যামেরা ৪ মেগাপিক্সেলের। রিয়ারে আছে ১৬ মেগাপিক্সেল। উভয় ক্যামেরাতে এফ১.৯ লেন্স এবং হাই রেজুলেশন সেন্সর ব্যবহার করা হয়েছে যা গ্রাহককে স্বল্প আলোতে উন্নত মানের ছবি তুলতে সাহায্য করবে।
গ্যালাক্সি জে৫ এ আছে চমৎকার ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসরের নিঁখুত সমন্বয়। এর ১.৫ জিবি র‌্যাম সম্পন্ন ৬৪-বিট কোয়াড-কোর প্রসেসর দ্রুত এবং অনায়সেই কাজ করতে সক্ষম।
ফোনটির ৫.০ ইঞ্চির  সম্পূর্ণ এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে,  এফ১.৯ সম্পন্ন অনন্য রিয়ার ক্যামেরা যা যেকেনো  আলোয় চমৎকার ছবি তুলতে সক্ষম। সামনের এবং পিছনের উভয় ক্যামেরাতে আছে এলইডি ফ্ল্যাশ, ম্যানুয়েল অ্যাপারচার সেটিংস এবং অ্যাডভান্সড ফটো সেটিংস যা অনায়াসেই সেরা ছবি তুলতে সাহায্য করবে। সবাইকে একই ফ্রেমে বন্দি করতে স্যামসাং জে৫ এর সাথে দিচ্ছে একটি আকর্ষণীয় একটি সেলফি স্টিক ফি ।
গ্যালাক্সি এস৬ এজ (পূর্বমূল্য ৭৯,৯০০ টাকা) সর্বোচ্চ ২৫ হাজার টাকা থেকে সর্বনিম্ন ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড়ে  বাজারে হোয়াইট পার্ল, ব্ল্যাক সাফায়্যার, গোল্ড প্লাটিনাম এবং গ্রিণ এমারেল্ড রঙে পাওয়া যাচ্ছে।
এছাড়াও ফ্রি সেলফি স্টিক সহ গ্যালাক্সি জে৫ পাওয়া যাচ্ছে ১৮ হাজার ৯৯০ টাকায়, পাওয়া যাচ্ছে কালো, সাদা, গোল্ড এই তিনটি রঙে।
এই অফারটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে গ্রাহকরা কল করুন ০৯৬১২-৩০০-৩০০ এবং ০৮০০০-৩০০-৩০০ (টোল ফ্রি) নম্বরে অথবা ঘুরে আসুন নিকটস্থ স্যামসাং স্মার্টফোন ক্যাফে থেকে।
Share:

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts

Unordered List

Definition List